চট্টগ্রামেও সেই ‘চিরচেনা’ দৃশ্য, ধুঁকছে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ PM
তানজিদ তামিম

তানজিদ তামিম © সংগৃহীত

চ্যালেঞ্জিং পুঁজি তাড়ায় নেমে রীতিমত হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ৫৭ রানেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান।

লক্ষ্য তাড়ায় নেমে ঝোড়ো শুরু করেছিলেন তানজিদ তামিম। তবে রোমারিও শেফার্ডের দুর্দান্ত এক ক্যাচে থামতে হয় তাকে। জেডেন সিলসের বলে ফেরার আগে ২ চার ও ১ ছক্কায় ৫ বলে ১৫ রান করেছিলেন এই ওপেনার।

চোট থেকে ফেরার ম্যাচে লিটনও আস্থার নাম হয়ে উঠতে পারেননি। আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক (৮ বলে ৫)।

তামিম-লিটনের পর সাইফও আজ উইকেটে থিতু হতে পারেননি। আকিলের ফুল লেংথে সুইপ করেছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। শর্ট ফাইন লেগে শেফার্ডের মুঠোবন্দি হওয়ার আগে ৭ বলে ৮ রান আসে তার ব্যাটে।

পাওয়ারপ্লের শেষ ওভারে শামীমের উইকেটও হারায় বাংলাদেশ। হোল্ডারের বলে বোল্ড হয়ে ৪ বল মোকাবিলায় মাত্র এক রানে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

নুরুল হাসানও আজ নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। মন্থর গতির এক ইনিংস খেলে ১০ বলে ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন উইকেটকিপার এই ব্যাটার। সবমিলিয়ে এ যেন চিরচেনা সেই দৃশ্যই, যা দেখে দেখে অভ্যস্ত টাইগার ক্রীড়াপ্রেমীরা।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬