হোয়াইটওয়াশের মিশনে যেমন হবে বাংলাদেশের একাদশ

০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (৫ অক্টোবর) মাঠে নামছে লাল-সবুজেরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে হোয়াইটওয়াশের মিশনে আজ বাংলাদেশের একাদশ কেমন হবে, এ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রীড়াপ্রেমীদের। তবে আগের দুই ম্যাচের স্কোরশিট বলছে, মিডল-অর্ডার নিয়ে বেশ অস্বস্তিতে টাইগার টিম ম্যানেজমেন্ট। ফলে, আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন তাওহীদ হৃদয়। এক্ষেত্রে শামীম পাটোয়ারি বা সাইফউদ্দিন বাদ পড়তে পারেন। এছাড়া একাদশে আর পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ৮ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ফলে, যথারীতি বিশ্রামেই থাকতে পারেন তাসকিন আহমেদ। এমনটা হলে মোস্তাফিজও একাদশের বাইরে চলে যেতে পারেন। সেক্ষেত্রে তানজিম সাকিবকে একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব-উর-রহমান, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬