আফগানিস্তানের বিপক্ষে যে পরিকল্পনা বাংলাদেশের

০১ অক্টোবর ২০২৫, ০৮:২১ PM
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপ শেষেও সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে এই সিরিজ।

শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বুধবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক। যেখানে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে প্রত্যাশার গল্প শোনান তিনি।

জাকের বলেন, 'চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।'

এ সময়ে সাইফ হাসানের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জাকের। সাইফের ব্যাটিং নিয়ে উইকেটকিপার এই ব্যাটার বলেন, 'সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সঙ্গে সঙ্গে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে, তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।'

এদিকে ভিসা জটিলতায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত সৌম্য সরকার। তাকে নিয়ে জাকের বললেন, 'সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।'

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950