শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশ পাবে কত

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ PM
ভারতের শিরোপা উল্লাস

ভারতের শিরোপা উল্লাস © সংগৃহীত

নানান বিতর্ক আর রোমাঞ্চের প্রহর শেষে পর্দা নেমেছে এশিয়া কাপের। পাকিস্তানকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের রাজত্ব ধরে রেখেছে ভারত। টানা ৭ জয়ে এশিয়া কাপের ১৭তম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লু’রা। তবে, শিরোপা উল্লাস পাশ-কাটিয়ে কত টাকা পাচ্ছে সূর্যকুমার যাদবের দল, তা নিয়েও কৌতূহল ক্রীড়াপ্রেমীদের।

আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপে প্রাইজমানি অনেকটাই বেড়েছে। অবশ্য, এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে, আয়োজক কমিটির বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন ভারত ৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা) পাচ্ছে।

এর আগে, ২০২৩ ওয়ানডে সংস্করণে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। এছাড়া ২০২২ সালে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ২ লাখ ডলার পেয়েছিল। সেই তুলনায় এবারের আসরে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে।

অন্যদিকে রানার্স-আপ পাকিস্তানের ঝুলিতেও ১ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) ঢুকছে। এছাড়া তৃতীয়স্থানে থাকা বাংলাদেশ প্রায় ৬০ লাখ টাকা এবং চতুর্থস্থানে থাকা শ্রীলঙ্কার ঝুলিতে প্রায় ৪০ লাখ টাকা যাবে।

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬