জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল

২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ AM
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল © সংগৃহীত

জামায়াত নেতৃৃতাধীন ১০ দলীয় ঐক্য জোটের চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লায় আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বালুমহল দখলের রাজনীতির সঙ্গে জড়িত একটি মহল পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র করছে। যারা এই নাশকতার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। নির্বাচিত হলে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমি শাসক হতে চাই না, আমি সেবক হিসেবে কাজ করতে চাই।

আরও পড়ুন: শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী

বুলবুল বলেন, জনগণের অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হবে।

ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট কেনাবেচা, টাকা-পয়সা কিংবা উপহারের রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি। ভোটের পবিত্রতা রক্ষা করতে হবে।

জনসভায় অন্য বক্তারা বলেন, নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে তিন মাসের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত আমির হাফেজ আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আবুজার গিফরী, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, অধ্যাপক মুখলেশুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9