শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী

২৩ জানুয়ারি ২০২৬, ০২:০৮ AM
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকা দেওয়া হয়

শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকা দেওয়া হয় © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিনামূল্যে জলাতঙ্ক (র‍্যাবিস) টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালে আয়োজিত এই ক্যাম্পেইনে কুকুর, বিড়ালসহ দুইশতাধিক পোষা প্রাণীকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

র‍্যাবিস নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ‘ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রেডিয়েন্ট সেল্ফ কমিউনিটি শেকৃবি। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল এসিআই।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শেকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার।

উদ্বোধনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। আজকের এই কার্যক্রম বাস্তবায়ন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন: নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আয়োজকদের উদ্যোগকে সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পেলে ভেটেরিনারি টিচিং হসপিটাল (VTH) এবং প্রাণিসেবা খাত আলোর মুখ দেখবে।

ক্যাম্পেইনে সকাল থেকেই পোষা প্রাণীর মালিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টিকাদানের পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসকরা জলাতঙ্ক প্রতিরোধ, পোষা প্রাণীর পরিচর্যা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এসিআইয়ের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ভেটেরিনারি শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এ ধরনের বিনামূল্যে টিকাদান ও সচেতনতামূলক কর্মসূচি জলাতঙ্ক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬