চীনে অনুষ্ঠিত সম্মেলনে শেকৃবি উপাচার্যের অংশগ্রহণ

৩০ নভেম্বর ২০২৫, ০১:২৮ PM
চীনে আন্তর্জাতিক সম্মেলনে শেকৃবি উপাচার্য

চীনে আন্তর্জাতিক সম্মেলনে শেকৃবি উপাচার্য © সৌজন্যে প্রাপ্ত

সম্প্রতি প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য ড. মো: আব্দুল লতিফ চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সম্মেলনটির মূল লক্ষ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করা।

এ বিষয়ে ড. আব্দুল লতিফ বলেন, সম্মেলনে উল্লিখিত দেশগুলির অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিচালকদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। বিশেষভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও একাডেমিক গবেষণার সুযোগ বৃদ্ধি করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাচনা হয়।

আরও পড়ুন: জুলাইয়ের পর বিএনপি কার ইশারায় পুরনো রাজনীতিতে ডুব দিল- তা বোধগম্য নয়

তিনি জানান, সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রের অভিজ্ঞতা, গবেষণা এবং শিক্ষাবিনিময় প্রোগ্রাম সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়। বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থাপিত এই সম্পর্ক ভবিষ্যতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।

এছাড়াও বিশিষ্ট এ কীটতত্ত্ববিদ সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানান।

 

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9