জেড. এইচ. শিকদার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন শেকৃবি অধ্যাপক জসিম

১০ অক্টোবর ২০২৫, ০৪:১৩ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:১৬ AM
শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন

শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন ‘জেড. এইচ. শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’ - এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. রশিদ উদ্দিনকে আগামী চার বছরের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অধীনে দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

এছাড়া, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬