বেহাল রাস্তা সংস্কারের ব্যতিক্রমী উদ্যোগ শেকৃবি ছাত্রদলের

১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৭ AM
ছাত্রদলের রাস্তা সংস্কার কার্যক্রম

ছাত্রদলের রাস্তা সংস্কার কার্যক্রম © সংগৃহীত ছবি

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বেহাল রাস্তা সংস্কার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আহমেদুল কবীর তাপস,সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অন্যান্য নেতাকর্মীরা স্বশরীরে কাজ করে রাস্তার মেরামত কার্যক্রম সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে, ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হওয়ার এই গুরুত্বপূর্ণ পথে চলাচলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। 

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তি আমাদের চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায়, আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই জনগুরুত্বপূর্ণ কাজটি করার সিদ্ধান্ত নিই। আমরা মনে করি, ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।‘

সংগঠনটির সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট সংলগ্ন রাস্তা দীর্ঘদিন যাবত কাটা ছিল এবং সেখানে পানি জমে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারী সকলের যাতায়াতের অসুবিধা হতো। এই বর্ষাতে বিষয়টা আরো প্রসারিত হয়েছে। ফলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেরা উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সুবিধার্থে এই ভাঙা রাস্তা মেরামতের দায়িত্ব আমরা হাতে তুলে নিয়েছি।‘

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতারণা মামলায় কারাগারে রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী
  • ২৬ আগস্ট ২০২৬