ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিল ছাত্রদল

১২ অক্টোবর ২০২৫, ০৬:১৮ PM
হুসাইন তুষারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়

হুসাইন তুষারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করে প্রথমে প্রক্টর অফিসে এবং পরবর্তীতে ইবি থানায় সোপর্দ করা হয়। 

আটককৃত নেতার নাম হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। 

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রদল ও অন্যান্যদের উপস্থিতিতে তাকে ইবি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের এ নেতাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে, আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950