ধানমন্ডি ও মোহাম্মদপুরে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

১০ অক্টোবর ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩১ PM
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ © লোগো

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটক ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় জুনায়েদ ও শয়নকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারে সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করেন।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬