ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক-বর্তমান ২ সভাপতি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ PM
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক-বর্তমান ২ সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক-বর্তমান ২ সভাপতি © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের- ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ২ সভাপতি। তারা হলেন- সাবেক সভাপতি ফখরুল ইসলাম ও বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

কমিটিতে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফখরুল ইসলাম। তিনি ২০২৫ সালে শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, কমিটিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাছির ত্বোহা। তিনি বর্তমানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সেক্রেটারিয়েটও গঠন করা হয়। পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬