যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়াকে ‘সাইন অব উইকনেস’ বললেন আয়াতুল্লাহ খামেনি

১৯ জুন ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি © সংগৃহীত

ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা চাওয়াকে ‘চরম দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটি প্রমাণ করে ইসরায়েলি শাসনের অক্ষমতা ও বিপর্যস্ত অবস্থা।’

এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বক্তব্যে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ‘মুছে ফেলা’ তাদের অন্যতম লক্ষ্য। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনায় মুখর হন খামেনি।

তিনি বলেন, আমি আমাদের প্রিয় জাতিকে একটি বার্তা দিতে চাই—‘যদি শত্রুরা বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা কখনও আপনাকে ছাড়বে না। আজ পর্যন্ত আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও বলীয়ান হয়ে সামনে এগিয়ে যান।’

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬