জ্বালানি সাশ্রয়ে হোম অফিসের নির্দেশনা দিল থাইল্যান্ড ও ভিয়েতনাম

১০ মার্চ ২০২৬, ০৫:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানে চলমান মার্কিন–ইসরায়েলি যৌথ আগ্রাসনে তেল সরবরাহে বিঘ্ন ঘটা এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর আল জাজিরার

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব কাজে সম্ভব সেখানে সরকারি কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে। সরকারি দপ্তরগুলোকে তাদের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।

একই পথে হাঁটছে থাইল্যান্ডের প্রতিবেশী দেশ ভিয়েতনামও। দেশটির সরকার জ্বালানির ঘাটতি ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা বহু পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে।

এ ছাড়া, জ্বালানির চাহিদা কমাতে কোম্পানিগুলোকে বলা হয়েছে, যখনই সম্ভব কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে। রাজধানী হ্যানয় থেকেও জনগণকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তার বদলে গণপরিবহণ ব্যবহার, সাইকেল চালানো বা কারপুলিংয়ের মতো বিকল্প পদ্ধতি বেছে নিতে উৎসাহ দেওয়া হয়েছে।

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬