‘খামেনিকে আর বাঁচতে দেওয়া যায় না’

১৯ জুন ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৪৯ AM
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ © সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। আজ বৃহস্পতিবার (১৯ জুন) তেল আবিবের কাছে হোলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এবং এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তেল আভিভের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য। এ ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। 

এর আগে সর্বশেষ গত বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এদিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জনকে বেসামরিক নাগরিক ও ১৫৪ জনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।

পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950