আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪

১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ PM
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪

আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪ © সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে বাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। 

শুক্রবার (১৩ নভেম্বর) রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু ও বাসচালকও রয়েছেন। দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রায় ২২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত।

রাজ্যের মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাটিকে আসামের ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সংঘর্ষের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনার আগে বাসটি দ্রুতগতিতে চলছিল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানান।

বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি এমন দেশগুলোর একটি ভারত। বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুরবস্থা ও পুরোনো যানবাহনকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। 

সূত্র: এনডিটিভি

লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950