বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন

১৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ PM
ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামে আগুন

ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামে আগুন © সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। দলের হারের পর হতাশা ও ক্ষোভ থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের শেষ দিকে মাঠে ফ্লেয়ার ছোড়াকে কেন্দ্র করে খেলা বন্ধ হওয়া এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ম্যাচটি নাটকীয় হয়ে ওঠে।

পুরো ম্যাচে গোলের জন্য একের পর এক চেষ্টা করেও পাকিস্তানের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি বাংলাদেশের রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদরা। কয়েকবার রক্ষণ ভেদ করতে পারলেও গোলরক্ষক কিংবা গোলপোস্টের বাধায় গোল পায়নি স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে।

ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল সামাদ শেহজাদ। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে দলটি।

গোল হজমের পর গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। এতক্ষণ হামজা-রাকিবদের সমর্থনে গলা ফাটানো দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে গ্যালারিতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।

ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারদের হতাশ দেখা যায়। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল স্বাগতিকদের দখলে। লক্ষ্যেও কয়েকটি শট ছিল তাদের। তবে কোনো প্রচেষ্টাই গোলের দেখা পায়নি।

২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরীদের। অন্যদিকে, ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এবার ফাইনালে উঠেছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950