ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত 

১৩ জুন ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৯:৫৯ PM
সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি

সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের অঞ্চলে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে। এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার (১৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে রাতের আঁধারে চালানো এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি। তবে এই দাবিগুলোর বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিএনএন বলছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব স্টাফ) মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কয়েকজন নেতা নিহত হন। তাদের মধ্যে রয়েছেন দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। এ ছাড়া ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950