মধ্যপ্রাচ্যে ইউরোফাইটার টাইফুন মোতায়েন করবে যুক্তরাজ্য

০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ PM
ইউরোফাইটার টাইফুন

ইউরোফাইটার টাইফুন © সংগৃহীত

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এবার অঞ্চলটিতে ‘সাহসী’ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। তেহরানের হুমকি মোকাবেলায় কাতারে নিজেদের বিমানঘাঁটিতে অতিরিক্ত চারটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে কিয়ার স্টারমারের দেশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) লন্ডনের ডাউনিং স্ট্রিটে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এই বিমানগুলো কাতারে আগে থেকে অবস্থানরত ব্রিটিশ বাহিনীর সঙ্গে যোগ দেবে এবং ওই অঞ্চলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামূলক অবস্থান আরও শক্তিশালী করবে।

তিনি আরো জানান, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আগে বাহিনীকে ‘ অধিক মাত্রায় প্রস্তুত অবস্থায়’ রাখতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য কাতারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল।

স্টারমার আরও বলেন, যুক্তরাজ্য মিত্রদের অভিযানে সহায়তার জন্য আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও ব্যবহার করেছে এবং অঞ্চলের অংশীদার দেশগুলোর কাছ থেকে আসা অতিরিক্ত সহায়তার অনুরোধের প্রতিও লন্ডন সাড়া দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে বলে পূর্নব্যক্ত করেছেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এটি হবে প্রতিরক্ষামূলক অভিযান-যার উদ্দেশ্য ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে হামলা চালানোর আগে প্রতিহত করা।
 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬