মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

০৫ মার্চ ২০২৬, ১০:২৭ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১০:৩১ PM
বাহরাইনে হামলা চালিয়েছে ইরান

বাহরাইনে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মাঝেই নিজ দেশের প্রায় ২০০০০ নাগরিককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানে উস্কানিমুলক মুলক হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা ওয়াশিংটনের সামরিক স্থাপনায় হামলা চালালে এ পদক্ষেপ নিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অব স্টেটের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সেখানে আরো বলা হয়, কিছু মার্কিন নাগরিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে,এখন তারা বর্তমানে দেশে ফেরার পথে রয়েছেন। তবে ঠিক কতজনকে তৃতীয় দেশে নেওয়া হয়েছে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী নাগরিকদের সহায়তায় চার্টার ফ্লাইট ও স্থলপথে পরিবহন কার্যক্রম সমন্বয় করছেন। পররাষ্ট্র দপ্তরের মতে, এই সহায়তা কার্যক্রম আরও বাড়ানো হবে।

মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত চলে যাওয়ার আহ্বান জানায়। তবে এরপর থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ও সেবাসমূহ সম্পর্কে স্পষ্ট নির্দেশনার অভাব নিয়ে নাগরিকদের সমালোচনার মুখে পড়েছে তারা।

এদিকে ফের বাহরাইনের জ্বালানি স্থাপনায় হামলার কথা জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,মা’আমির এলাকায় একটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি মোকাবিলা করছে।’

ওই এলাকায় বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির একটি বড় তেল শোধনাগার রয়েছে। পাশাপাশি সেখানে কংক্রিট ও অ্যাসফল্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উৎপাদনকারী আরও কয়েকটি কারখানাও অবস্থিত।

বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬