ইরানে হামলার বাজি ধরে বড় অঙ্কের টাকা জিতলেন জুয়াড়িরা

০৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ PM
ইরানে হামলা

ইরানে হামলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে নানা মহলে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু ওয়াশিংটনে এমন কিছু ব্যক্তিদের পাওয়া গেছে, যারা এই যুদ্ধ নিয়ে অনলাইন জুয়া মার্কেট প্ল্যাটফর্‌ম কালশি ও পলিমার্কেটে বাজি ধরে বড় অঙ্কের মুনাফা কামিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। 

এই প্ল্যাটফর্মগুলোতে জুয়াড়িরা যুদ্ধ ও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনার সম্ভাব্য ফলাফলের ওপর বাজি ধরেন। চলতি সপ্তাহে পলিমার্কেটে মাগামাইম্যান নামের এক ব্যবহারকারী একদিনেই ৫ লাখ ডলার বা এর বেশি লাভ করেছেন। তার বাজির বিষয়বস্তু ছিল- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষমতায় থাকবেন না।

ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটের প্রতিনিধি মাইক লিভিন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইরানে হামলার খবর গণমাধ্যমে আসার প্রায় ৭১ মিনিট আগে পলিমার্কেটে বাজি ধরা হয়েছিল। মাগামাইম্যান নামের ব্যক্তি সেদিন লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে তাঁর বাজির কথা জানান। অথচ তখনও হামলা হবে কি না সে সম্ভাবনা ছিল ১৭ শতাংশ। 

এছাড়া, বিভিন্ন ছদ্মনামে আরও তিনজন ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ওপর বাজি ধরেন। এসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল ফেব্রুয়ারিতে। সেগুলো থেকে এখন শুধু ইরান সম্পর্কিত বাজি ধরা হচ্ছে।

কিছু ঘটনার সঙ্গে জুয়াড়িদের প্রেডিকশনের মিল থাকায় আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে, একজন ব্যক্তি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণ কাণ্ডের কয়েক ঘণ্টা আগে এ সম্পর্কিত বাজি ধরেছিলেন। অনুমান সত্য হওয়ায় তিনিও বড় অঙ্কের লাভ করেন। একইভাবে আরেক ব্যক্তি মারিয়া কোরিনা মাচাদোর নোবেলপ্রাপ্তি নিয়ে বাজি ধরে ৫০ হাজার ডলার জিতেছিলেন। 

ডিজিটাল কারেন্সি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এবং ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখায় পলিমার্কেট সম্প্রতি কঠোর নজরদারির মুখে পড়েছে। তবে কালসি নামের অন্য প্লাটফর্‌মটি যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএএফটিসি) দ্বারা তদারকি করা হয়। 

বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল ব্যবস্থা তৈরির কাজ করে গ্লোবাল সেটেলমেন্ট। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান কার্কলে আলজাজিরাকে বলেন, সাধারণ বাজি এবং মানুষের নিরাপত্তা নিয়ে বাজি ধরার মধ্যে পার্থক্য আছে। মূল প্রশ্ন হলো- আমরা কি গণতন্ত্রের ওপর বাজি ধরে ফিউচার মার্কেট তৈরি করব? ভূরাজনীতি ও যুদ্ধের ওপর এমন করাটা কি ঠিক?

বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬