ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত

১৩ জুন ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
উদ্ধার কার্যক্রম

উদ্ধার কার্যক্রম © সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো বলছে, এই হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ‘ক্রমবর্ধমান সম্ভাবনা’ রয়েছে।

তবে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে চালানো হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরই ছিল হামলার প্রধান লক্ষ্য। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্বপরিকল্পিত ‘নেশন অব লায়ন্স’ নামের একটি সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950