কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

০৩ মার্চ ২০২৬, ১১:২৭ AM
বিস্ফোরণের শব্দ শোনার পর মানুষ রাস্তায় নেমে আসে

বিস্ফোরণের শব্দ শোনার পর মানুষ রাস্তায় নেমে আসে © সংগৃহীত

কাতারের রাজধানী দোহা শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও নিষ্ক্রিয় করেছে।

দোহা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করার কথাও জানানো হয়।

এদিকে, চলমান সংঘাতকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতেও নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬