লেবাননের ৫৯ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

০৩ মার্চ ২০২৬, ১০:১৫ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ১০:১৭ AM
লেবানন

লেবানন © সংগৃহীত

ইসরায়েল লেবাননের ৫৯টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর জরুরি নির্দেশ দিয়েছে। অধিকাংশ এলাকা দক্ষিণ লেবাননে অবস্থিত এবং সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে হিজবুল্লাহর কার্যক্রমের কারণে। খবর আলজাজিরার

ইসরায়েলি সেনাবাহিনীর আরবী ভাষার মুখপাত্র অ্যাভিচাই অ্যাডরাই এক্স এ বলেন, ‘আপনার নিরাপত্তার জন্য অবিলম্বে বাড়ি ছাড়তে হবে এবং গ্রামের বাইরে অন্তত ১ হাজার মিটার দূরে খোলা এলাকায় থাকতে হবে। 

তিনি আরও বলেন, হিজবুল্লাহ সদস্য, তাদের সুবিধা ও যেকোনো যুদ্ধ সরঞ্জামের কাছে থাকা জীবনকে ঝুঁকিতে ফেলে। নিজের এবং প্রিয়জনদের নিরাপত্তা রক্ষার জন্য এখনই নিরাপদ স্থানে চলে যান।’

ট্যাগ: লেবানন
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬