ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

০৩ মার্চ ২০২৬, ১২:৩২ PM
রেললাইনের পাশে পড়ে যুবকের মরদেহ

রেললাইনের পাশে পড়ে যুবকের মরদেহ © টিডিসি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বারোবাজার রেলস্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ বারোবাজারের ‘শুভ টেলিকম’-এর স্বত্বাধিকারী এবং উপজেলার বেলাট গ্রামের কায়স্থপাড়া এলাকার বিদ্যুৎ চৌধুরীর ছেলে।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শুভর মৃত্যু হয়। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত পাঁচ দিন আগে একই স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা আরও এক যুবকের মৃত্যু হয়েছিল। পরপর এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে লোকাল ট্রেনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
  • ১৯ নভেম্বর ২০২৬
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage