ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল

০৩ মার্চ ২০২৬, ১১:৩২ AM
আরামকোতে হামলা চালায় ইসরাইল

আরামকোতে হামলা চালায় ইসরাইল © সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলাকে ইসরাইলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন বলে দাবি করেছে ইরান। ইরানের সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরিয়ে নেওয়া।

সূত্রটি বলেছে, ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব সম্পদ ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে এবং ইতিমধ্যে বিভিন্ন স্থানে হামলাও চালিয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো এখনো পর্যন্ত ইরানের হামলার লক্ষ্য হয়নি বলে দাবি করা হয়।

ইরানের গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ইসরাইলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্যগুলোর একটি হতে পারে এবং শাসকগোষ্ঠী সেখানে হামলার ইচ্ছা পোষণ করছে।

এর আগে খবরে বলা হয়, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত হেনেছে। দ্য টাইমস অব ইসরাইল সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এই হামলার কথা উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় স্থাপনায় আগুন লাগলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা রিফাইনারি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত এবং এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত। জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

‘ফলস ফ্ল্যাগ’ বা মিথ্যা পতাকা কৌশল এমন এক ধরনের গোপন অভিযান, যেখানে প্রকৃত পক্ষ আড়ালে থেকে অন্য কোনো পক্ষের ওপর হামলার দায় চাপানো হয়। সাধারণত এ ধরনের কৌশল ব্যবহার করা হয় নিজেদের স্বার্থ রক্ষা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি বা জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬