দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকে কৃত্তিম পা উপহার দেন প্রধানমন্ত্রী © সংগৃহীত
বাম পা হারিয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির নেতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনতে একটি কৃত্রিম পা (প্রস্থেটিক লিম্ব) উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার দেন তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, বাম পা হারানোর পর থেকে দীর্ঘদিন ধরে চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে পড়ছিলেন আব্দুর রহিম। তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারতেন না। তাঁর স্বাভাবিক চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং জীবনযাত্রা সহজ করতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃত্রিম পা পাওয়ার ফলে আব্দুর রহিমের দীর্ঘদিনের চলাফেরার কষ্ট কমবে এবং তিনি স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন।