খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, হুমকি ইসরায়েলের

১৭ জুন ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি © ফাইল ফটো

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট হামলা চালিয়ে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করে। ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি, যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল, খামেনি তার (সাদ্দাম হোসেন) পরিণতি মনে রাখলেই ভালো করবেন।’

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪ টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন।

বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬