তিন পোস্টে যুদ্ধের হুঙ্কার ট্রাম্পের, পাল্টা তিনে ‘দয়া না দেখানো’র প্রতিজ্ঞা খামেনির

১৮ জুন ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১২:০৮ AM
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

সাম্প্রতিক দিনগুলোতে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে গোলাগুলি চলছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন।

আসুন গত ২৪ ঘন্টা ধরে তাদের সর্বশেষ বার্তাগুলোর দিকে ফিরে তাকাই।

এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, “ইরানের আকাশের ওপরে পুরো এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।”

তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন: “আমরা একেবারেই সঠিকভাবে জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ – আমরা সেখান থেকে তাকে বের করে আনব না (হত্যা!), অন্তত আপাতত নয়।”

“আমাদের ধৈর্য কমে আসছে ” সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণ!”

কিন্তু এক্ষেত্রে তেহরানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিভিন্ন ভাষার অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে খামেনি বলেছেন, ইরান “কখনও জায়নিস্টদের(ইহুদিবাদীদের) সাথে আপস করবে না।”

“আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোন দয়া দেখাব না ” পোস্টটিতে লেখা হয়েছে। অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন “যুদ্ধ শুরু”।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬