ইরানকে এরদোয়ান

তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অধিকার কারও নেই 

১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:৫৬ PM
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান © সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন ‘কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না’। তুরস্ক মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দেশগুলোর ওপর হামলায় কোনো পক্ষকেই সমর্থন করছে না বলে জানান তিনি।

সোমবার (৯ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, ‘তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।’

মন্ত্রিসভার এক বৈঠকে গতকাল এরদোয়ান বলেন, ‘আমাদের আন্তরিক সতর্কবার্তা সত্ত্বেও তেহরান থেকে কিছু অত্যন্ত ভুল এবং উত্তেজনা-সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা ইরান-তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে।’

এই মন্তব্য আসে এমন সময়, যখন ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে। ন্যাটোর অন্য কোনো দেশ ইরানে বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না। ইউক্রেন, গাজা এবং আরও বেশ কিছু সংকটের মতো এখানেও এরদোয়ান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬