রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ AM
অধ্যাপক ড. মো: ফখরুদ্দিন

অধ্যাপক ড. মো: ফখরুদ্দিন © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ফখরুদ্দিন। রবিবার (১৮ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী এক বছরের জন্য নতুন প্রক্টরকে নিয়োগ দিয়েছে। প্রক্টরের দায়িত্ব পেয়ে ড. মোঃ ফখরুদ্দিন বলেন, 'প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।'

নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রাম চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০২৫ সালের জুলাই মাসে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬