শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

১৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM
ক্যাম্পাসের পার্শ্ববর্তী ধামালিপাড়া এলাকায় কর্মচারীদের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হচ্ছে

ক্যাম্পাসের পার্শ্ববর্তী ধামালিপাড়া এলাকায় কর্মচারীদের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী ধামালিপাড়া এলাকায় কর্মচারীদের হাতে এসব উপহার তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এবং অন্য নেতারা।

ছাত্রশিবিরের নেতারা জানান, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

ঈদসামগ্রী পেয়ে কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করে থাকেন, তারা হলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। প্রতিবছরের মতো এবারও আমাদের সাধ্যের আলোকে কর্মচারীদের পাশে থাকার চেষ্টা করেছি। তারই  প্রয়াস হিসেবে আজকের এই সামান্য আয়োজন। আমরা প্রত্যাশা করি, আগামীর ক্যাম্পাস বিনির্মাণে সব স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে ছাত্রশিবির সুন্দর একটি ক্যাম্পাস নির্মাণে কাজ করে যাবে।’

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬