১১ দিনের ছুটিতে রাবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে নীরবতা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

শ্রীশ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছুটি শেষে আগামী ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ছুটি ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে শিক্ষার্থীদের হাতে-কাঁধে ভারী ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। তাদের চোখে-মুখে পরিবারের সঙ্গে ধর্মীয় উৎসব ও দীর্ঘ ছুটি পালনের উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্তসহ ছুটি চলাকালীন ক্যাম্পাসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় উৎসব আনন্দমুখর এবং নিরাপদে কাটানোর জন্য শুভকামনা জানানো হয়েছে।

এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২২ জুলাই ২০২৬
২০২৪ সালের মাস্টার্স প্রোগ্রামের বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট…
  • ২২ জুলাই ২০২৬
সিজেপির আন্দোলনে বাড়ানো হয়েছে নিরাপত্তা, দিল্লি মেট্রোর ১৬ …
  • ২২ জুলাই ২০২৬
ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের …
  • ২২ জুলাই ২০২৬
আজ প্রকাশ হচ্ছে অনার্সের প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা
  • ২২ জুলাই ২০২৬
জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ
  • ২২ জুলাই ২০২৬