মাভাবিপ্রবির আবাসিক হলে চালু হচ্ছে ‘ইমার্জেন্সি ওটিসি মেডিসিন সাপ্লাই’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে Emergency OTC Medicine Supply (EMS) সেবা। আগামী ১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে এ কার্যক্রম শুরু হবে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ও মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে গভীর রাতে অসুস্থ হয়ে পড়া আবাসিক শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। প্রতিদিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

উদ্যোক্তারা জানান, অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বাইরে থেকে দ্রুত ওষুধ সংগ্রহ করা সম্ভব হয় না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কিছু প্রয়োজনীয় Over-the-Counter (OTC) ওষুধ দিয়ে কার্যক্রম শুরু করা হবে, যেগুলো সাধারণত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহারযোগ্য।
সেবার আওতায় আপাতত জ্বর, বমিভাব বা বমি, সর্দি-কাশি বা অ্যালার্জি, ডায়রিয়া ও ডিহাইড্রেশন, গ্যাস্ট্রিক বা অতিরিক্ত অ্যাসিডিটি এবং কাটা-ছেঁড়াজনিত সমস্যায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এসবের মধ্যে রয়েছে প্যারাসিটামল-জাতীয় জ্বরের ওষুধ, অ্যালার্জির ওষুধ, ওআরএস, গ্যাস্ট্রিকের ওষুধ, ডায়রিয়ার ওষুধ এবং ক্ষত পরিষ্কারের দ্রবণ ও ব্যান্ডেজ।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে। তবে জরুরি প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ প্রদান করা হবে।

এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের সভাপতি সুমন মিয়া, মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক (এমবিএসটিইউ ফার্মা ক্লাব)-এর মো. আবির হাসান, এমবিএসটিইউ ফার্মা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. নাফিজ ইশতিয়াক এবং মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের প্রকাশনা সম্পাদক তাসনিম রহমান ঐশী। এ ছাড়া ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে হলভিত্তিক প্রতিনিধিও গঠন করা হয়েছে।

সেবা পেতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পেজে হল ও রুম নম্বরসহ প্রয়োজনীয় ওষুধের নাম জানাতে বলা হয়েছে। প্রয়োজনে 01315442819, 01642563292, 01747525515, 01308598649 নম্বরেও যোগাযোগ করা যাবে।

উদ্যোক্তারা আরও জানান, এই সেবাটি শুধু জরুরি অবস্থায় প্রাথমিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হবে। গুরুতর অসুস্থতা বা দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগটি আবাসিক শিক্ষার্থীদের জন্য জরুরি মুহূর্তে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য সহায়তা হিসেবে কাজ করবে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬