প্রথমবারের মতো ৩ গবেষককে পিএইচডি ডিগ্রি দিল মাভাবিপ্রবি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ PM
উপাচার্যের সাথে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত তিন গবেষক

উপাচার্যের সাথে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত তিন গবেষক © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) থেকে প্রথমবারের মতো তিনজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পিএইচডি ডিগ্রির সনদ তুলে দেন।

সনদ প্রদানকালে উপাচার্য বলেন, “আজকের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য এক গর্বের অধ্যায়। ভবিষ্যতেও যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ একাডেমিক মান বজায় থাকে, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

একইসাথে তিনি সংশ্লিষ্ট সুপারভাইজার, বিভাগের চেয়ারম্যান এবং ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন— মোঃ তাজুল ইসলাম, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম এবং মোহাম্মদ জাহিদুল মনির। তাঁরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
গবেষণার বিষয়সমূহ হলো—মোঃ তাজুল ইসলাম: “Development of Chitosan-based Instant Soup for Osteoarthritis Patients and its Efficacy as a Functional Food”, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম: “Integrated Approaches to Combat Obesity for the Management of Type 2 Diabetes Mellitus”, মোহাম্মদ জাহিদুল মনির: “Studies of Body Composition between Severely Acute Malnourished and Well-nourished Children in the Rohingya Refugees of Bangladesh”

সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএইচডি সুপারভাইজার ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজিজুল হক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষে এই তিন গবেষক বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। ২০২৫ সালের ২২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬