সিমাগো র‌্যাঙ্কিং

ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশ সেরা মাভাবিপ্রবি

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিমাগো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিমাগো © লোগো

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিমাগো তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে।

এর আগে ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৬ষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৫টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার দেশ সেরা হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

তালিকা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবার সেরা দশের মধ্যে স্থান পেয়েছে যথাক্রমে -ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২০২৫ সালের সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী, দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় ছিল যথাক্রমে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২০২০ সালে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেও গতবছর পিছিয়ে ষষ্ঠতে নেমে যায় বিশ্ববিদ্যালয়টি। এছাড়া ২০২৪ সালে পঞ্চম, ২০২৩ সালে ছিল নবম, ২০২২ সালে অষ্টম, ২০২১ সালে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং করা হয়।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬ অনুযায়ী গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব এ তিনটি সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৭ম, ২য় ও ১৪তম। সার্বিক অবস্থান দেশে প্রথম। গতবছর তিনটি সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবির অবস্থান ছিল যথাক্রমে ১৯তম, ১১তম ও ৯ম। সে অনুযায়ী এবার গবেষণা ও উদ্ভাবনে উন্নতি হলেও সামাজিক প্রভাবে গত বছর থেকে বেশ পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের অর্জন গর্ব করার মত। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই র‌্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করেছিলাম। যাতে বিশ্ববিদ্যালয়ের মান গবেষণা, উদ্ভাবন ও অন্যান্য সূচকে আরো এগিয়ে আসে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান সম্পর্কে ও ভবিষ্যতে আরও উন্নয়নের দিকনির্দেশনা পাওয়া যাবে। এই অর্জনটিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ ইতিবাচক দিক। এর আগেও ২০২০ সালে মাভাবিপ্রবি সিমাগো র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছিল। পরবর্তীতে একটু পিছিয়ে পড়লেও আবার উন্নতি ঘটেছে একই সাথে ‘টাইমস হায়ার এডুকেশন  এবং কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়েও মাভাবিপ্রবির নাম রয়েছে।

এছাড়া মাভাবিপ্রবিকে গবেষণা ও উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের নানা রকম সুযোগ সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কোর্স ও ক্রেডিট সংখ্যা প্রায় সমান হলেও ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা তুলনামূলক কম। এ বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গবেষণা ও শিক্ষার মান আরও উন্নত করা যায়।

র‍্যাংকিং বিষয়ে গঠিত কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাংকিং (কিউআরআরসি) কমিটি সেক্রেটারি ও প্রাইমারি রিসার্চ কন্টাক্ট প্রফেসর ড. জিয়াউর রহমান জানান, এই অর্জন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। মাননীয় উপাচার্য মহোদয় কিউআরআরসির আহ্বায়ক এবং এর নিবেদিতপ্রাণ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, পর্যাপ্ত সংখ্যক সৎ ও দক্ষ শিক্ষক নিয়োগ এবং গবেষণার গুণগত মান বৃদ্ধি করতে পারলে মাভাবিপ্রবি র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, কিউআরআরসি র তত্ত্বাবধানে বর্তমানে তিনটি পৃথক টিম কাজ করছে—কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস এবং কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস–এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এ বছর সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ে পুনরায় প্রথমস্থান অর্জন করেছে। গবেষণার মান, প্রকাশনা, সাইটেশন ও আন্তর্জাতিক সহযোগিতায় উৎকর্ষের কারণেই এই সাফল্য এসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দিয়েছে।

সার্বিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। ইএসআরএম শিক্ষার্থী নাইম বলেন, এ বছর মাভাবিপ্রবির সিমাগো র‌্যাঙ্কিংয়ে পুনরায় প্রথম হওয়ার বিষয়টি আমাদের জন্য সত্যিই গর্বের। আমি মনে করি, এই সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছে। আমাদের দক্ষ, গবেষণামুখী ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নিয়মিত গবেষণা, প্রকাশনা এবং অ্যাকাডেমিক মান উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর র‌্যাঙ্কিং সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সিমাগো র‌্যাঙ্কিংয়ে এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এছাড়া শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের ৩টি, চীনের ৬টি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9