শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত রাবিপ্রবির প্রকল্প পরিচালক

০৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ PM
প্রকল্প পরিচালক আবদুল গফুর

প্রকল্প পরিচালক আবদুল গফুর © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রকল্প পরিচালক আবদুল গফুরকে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে রাবিপ্রবি প্রশাসন।

এসময় তার বিরুদ্ধে আইসিটি সংক্রান্ত অপরাধে জড়িত থাকা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার ধারাবাহিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা করা হয়। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত রিজেন্ট বোর্ডে নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক তদন্তকালীন সময়ে অভিযুক্ত এই বহিষ্কৃত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সহ কোনো ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। 

বরখাস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, 'ক্যাম্পাসের শান্ত পরিবেশ বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

প্রকল্প পরিচালক আবদুল গফুর সম্পর্কে দীর্ঘদিন ধরেই নানা মহলে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কথা থাকলেও তা আমলে নেয়নি রাবিপ্রবি প্রশাসন। অবশেষে সেসব অনিয়মনের বিরুদ্ধে তদন্তে নেমে বেশ কিছু প্রমাণ পায় প্রশাসন। তারই ধারাবাহিকতায় সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ মোতাবেক, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পাটের ফলন ভালো, দাম নিয়ে হতাশ কৃষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে যেসব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬