ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ AM
রাবিপ্রবির লোগো ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস

রাবিপ্রবির লোগো ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস © টিডিসি সম্পাদিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সামনে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে ইটবোঝাই এক ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঘটা এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।

এ বিষয়ে রাবিপ্রবি যানবাহন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জনি বলেন, দুর্ঘটনার পরপরই আমরা বিষয়টি থানায় অবহিত করেছি। ট্রাকের মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ক্ষতিপূরণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সমঝোতার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬