ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

১৭ মার্চ ২০২৬, ১২:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে অনেককে। তবে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে সোমবার সকাল ৯টার আগেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন।

এ বিষয়ে ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে সোমবার দুপুরে একটি গণমাধ্যমকে মুঠোফোনে জানান, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি। এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী বলেন, ইউএনওর সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করছে। তিনি বিষয়টি প্রতিহত করার চেষ্টা করছেন। এ নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গণমাধ্যমে তিনি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউএনও মো. আলাউদ্দিন সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9