ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত- সবাইকে কাছে টেনে নিতে চান বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ PM
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা © ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে সন্ত্রাস ও চোর-ডাকাতদের পাশে রাখার বিতর্কিত বক্তব্য নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি পাঁচ মিনিট নয় সেকেন্ড দৈর্ঘ্যের হলেও মূলত শেষ ২২ সেকেন্ডের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অংশে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আগামী ২২ তারিখ থেকে আপনারা মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরীব-দুঃখী মানুষ, গুন্ডাপান্ডা, ক্যাডার, সন্ত্রাস, চোর, ডাকাত, অন্য দলের মানুষ—যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে দলের জন্য যেটা ভালো হয় সেটা করবো।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামকেও কঠোর সমালোচনা করতে দেখা যায়। 

আরও পড়ুন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪

তিনি এ বক্তব্যকে ‘ভয়ংকর রাজনীতির ইঙ্গিত’ উল্লেখ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশের আহ্বান জানান।

এরপর হাফেজ রাশেদুল ইসলামের ওই ফেসবুক পোস্টের কমেন্টে প্রতিক্রিয়া জানান শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল। 

তিনি মন্তব্যে ভিডিওটি ‘কাটিং করে বিভ্রান্তি তৈরির চেষ্টা’ বলে উল্লেখ করেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন।

একই পোস্টের কমেন্টে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কাটছাঁট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। 

উল্লেখ্য, আলোচিত বক্তব্যটি দেওয়া হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর সদর উপজেলার জংগলদী বড় বাজার এলাকায় আয়োজিত ৭ জানুয়ারির একটি কর্মীসভায়। ওই কর্মীসভায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে একমাত্র মেডিকেল প্রতিনিধি ডা. যায়…
  • ১৬ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার চিঠ…
  • ১৬ জুলাই ২০২৬
ভিসা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা: রিমান্ডে ৪ আসামি, ক…
  • ১৬ জুলাই ২০২৬
আপনার ক্যাম্পাসে থাকার অধিকার নেই—জুলাইবিরোধী ডিনকে অফিস থে…
  • ১৬ জুলাই ২০২৬
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি…
  • ১৬ জুলাই ২০২৬
হাসানাহ ফাউন্ডেশন যে কারণে বন্যার্তদের ত্রাণ বিতরণে নেই, ব্…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence