গৃহবধুর গোসলের ভিডিও ধারণ করে প্রচার, গ্রেপ্তার ৩

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ AM
গ্রেপ্তার হওয়া ৩ যুবক

গ্রেপ্তার হওয়া ৩ যুবক © টিডিসি ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধুর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে পর্নোগ্রাফি মামলায় তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। 

সোমবার (২২ ডিসেম্বর) আটককৃতদের পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসদরের চরহোসেনপুর এলাকার মানিক মিয়ার পুত্র আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), সুজন মিয়ার পুত্র শরীফ মিয়া (১৫) এবং নিতাই দেবনাথের পুত্র তুর্জয় দেবনাথ (১৭)।

আরও পড়ুন: এনসিপির নেতা গুলিবিদ্ধের ঘটনায় সন্দেহভাজন যুবশক্তির নেত্রী আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধু নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অন্যের কাছে শেয়ার করা হয়।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধু ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার চরহোসেনপুর এলাকা থেকে তিনজনকে আটক করে এবং পরে তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ‘ভুক্তভোগী গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে একটি পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬