ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪

০৯ জানুয়ারি ২০২৬, ০২:২২ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৩২ PM
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪ © সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ‘

তিনি আরও জানান, মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬