ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, চালক-হেলপার নিহত

০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ PM
কুমার নদীতে পড়ে ট্রাক উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

কুমার নদীতে পড়ে ট্রাক উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একটি বড় ট্রাক কুমার নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাকের চালক মো. সোহেল শেখ (২৬) ও হেলপার মুবারক (১৯)। দুজনেরই বাড়ি পাবনা জেলার গাজমানিকুন্ডা এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি বড় ট্রাক (রেজিস্ট্রেশন নং: পাবনা-ট-১১-০৮৯৯) ঝিনাইদহ থেকে পাবনার উদ্দেশে যাত্রাকালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন গাড়াগঞ্জ পুরোনো বড়দহ ব্রিজে পৌঁছালে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়।

খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ক্রেনের মাধ্যমে ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়।

১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950