তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় মারা গেলেন এক মুসল্লি

১৪ মার্চ ২০২৬, ১০:৪০ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ PM
মৃত ব্যক্তি

মৃত ব্যক্তি © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে ইবাদতরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) জোহরের নামাজের পর উপজেলার জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণ করা ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের ইউসুফ চৌধুরীর ছেলে হারুন চৌধুরী (৫০)। তিনি তাঁর চার সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে ইতিকাফে বসতে হারুন চৌধুরী ওই মাদ্রাসায় গিয়েছিলেন। শনিবার জোহরের নামাজের পর মসজিদে মুসল্লিরা একসঙ্গে ওয়াজ শুনছিলেন। এ সময় তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হারুন চৌধুরীর চাচাতো ভাই আনছার চৌধুরী বলেন, 'ইত্তিকাফে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জানতে পারি তিনি মারা গেছেন। আজ রাতেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছে।'

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬