ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ PM
দণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরীকে জেল হাজতে নেওয়া হচ্ছে

দণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরীকে জেল হাজতে নেওয়া হচ্ছে © টিডিসি

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

‎আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরী ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবীর আবুলের মোড় গ্রামের ওই স্কুলছাত্রীকে আসামি বিভিন্ন সময় অঙ্গভঙ্গিতে কু-প্রস্তাব দিতেন। কিন্তু স্কুল পড়ুয়া ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় তার যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করার হুমকি দিতেন শাহিন চৌধুরী।

ঘটনার দিন বাড়িতে এসে ওই স্কুল শিক্ষার্থীকে শাহিন চৌধুরী বলেন, ‘তোর চাচি ডাকতেছেন (আসামির স্ত্রী)। এই বলে ওই স্কুলছাত্রীকে আসামির বসত ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬