চেক ডিজঅনার মামলায় চৌগাছার সাবেক মেয়রের কারাদণ্ড

১১ আগস্ট ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:১৭ PM
চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন হিমেল

চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন হিমেল © টিডিসি

যশোরের একটি আদালতে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছে। সেইসাথে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান।

তিনি জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা বাবদ বেশ আগে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তারমধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ অনাদায়ী হয়ে যায়। বার বার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে ২০২০ সালে মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশ দেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেছিলো ব্যাংক। সম্প্রতি সেই মামলার রায় হয়েছে। রায়ে হিমেলের এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, তবে, রায় প্রকাশ হওয়ার আগে মি. হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করে অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9