কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৩ জুলাই ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:২০ AM
যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যুবকের যাবজ্জীবন কারাদণ্ড © টিডিসি

পাবনা মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় নিশান উদ্দিন (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রোববার (১৩ জুলাই) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক কামরুল হাসান খান এ আদেশ দেন। আদেশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত নিশান পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খানপুড়া পালপাড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাবনা মহিলা কলেজের অনার্সে পড়া অবস্থায় ওই তরুণীকে বিভিন্ন সময় প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে নাজেহাল করতেন নিশান। ২০২৩ সালের ২৩ জুন রাত আনুমানিক ১১ টার দিকে খানপুড়া গ্রামে ওই তরুণীর বাড়িতে গিয়ে নিশান ডাকাডাকি করে। এক পর্যায়ে সরল মনে ঘরের দড়জা খুলে দিলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর মেয়েটির বাবা-মাকে বিষয়টি জানার পর ছেলেটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বাড়ির লোকজন বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে আমিনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে মামলার তদন্তকারী আমিনপুর থানার তৎকালীন এসআই শাহাদাত হোসেন ২০২৪ সালের মার্চ মাসে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত নিশান উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাহাবুদ্দিন সবুজ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন বলেন, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী সাহাবুদ্দিন সবুজ বলেন, আসামীর পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের মাধ্যমে আমারা ন্যায় বিচার পাব। 

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছ…
  • ২২ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সা…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬