শিক্ষার্থীকে ইভটিজিং, যুবকের এক বছরের কারাদণ্ড

৩১ আগস্ট ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ AM
ইব্রাহিম মিয়াকে (সামনে বসা) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

ইব্রাহিম মিয়াকে (সামনে বসা) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ইব্রাহিম মিয়া (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম মিয়া কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার সময় ইব্রাহিম তার সঙ্গে অশালীন আচরণ করে এবং শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর জামা ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলেই তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় ইব্রাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, এক অটোরিকশাচালককে ইভটিজিংয়ের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9