নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬

০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ AM
নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জন নিহত হয়েছেন

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জন নিহত হয়েছেন © সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে রবিবার (৪ জানুয়ারি) দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬