তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব, জানো? তাহসান-সিঁথির পুরোনো ভিডিও ভাইরাল 

১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ PM
তাহসান খান ও  সিঁথি সাহা

তাহসান খান ও সিঁথি সাহা © টিডিসি সম্পাদিত

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে বিচ্ছেদের পর এক বছর আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী তাহসান খান। তবে শনিবার (১০ জানুয়ারি) হঠাৎ করেই জানা যায় তাদের বিচ্ছেদের খবর। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী সিঁথি সাহার সাথে তাহসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে তাহসানের উদ্দেশে সিঁথি সাহাকে বলতে শোনা যায়, ‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো।’ 

এরপর হড়হড়িয়ে বলতে থাকেন, ‘তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।’ 

এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান। মূলত ভিডিওটি একটি নাটকের অংশ। যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। 

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950